২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে যাত্রীর ছুরিতে ইমিগ্রেশন কর্মী আহত

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ছুরির আঘাতে এক ইমিগ্রেশন কর্মী আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2017, 12:31 PM

Updated : 19 Aug 2022, 03:54 PM

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের চার নম্বর বহির্গমন ফটকে তল্লাশির সময় এ ঘটনা ঘটে।

ইমিগ্রেশন পুলিশের ওসি আবদুল্লাহ আল মামুন জানান, সকালে ইমিগ্রেশন চ্যানেল পার হওয়ার সময় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আবু মোবারকের কাছে একটি ‘সুভ্যেনির ছুরি’ পাওয়া যায়।

“এ নিয়ে ইমিগ্রেশন কর্মী মোজাম্মেল শহীদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শহীদের হাতে ছুরির আঘাত লাগে।”

মোজাম্মেলের আঘাত ‘গুরুতর নয়’ জানিয়ে ওসি মামুন বলেন, ঘটনার পর দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।