২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ৩ ‘জেএমবি’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2017, 12:15 PM

Updated : 19 Aug 2022, 03:49 PM

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, সোমবার ভোরে দুটি আলাদা অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের নাম আবু রায়হান, মোস্তফা ও শরিফুল বলে জানালেও তাদের বিস্তারিত পরিচয় বা নারায়ণগঞ্জের কোন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি র‌্যাব।

অভিযানে দুটি চাপাতি, তিনটি ছুরি, পাঁচটি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রপন্থি লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে জানিয়ে মুফতি মাহমুদ খান বলেন, “আমি যতদূর জানি, গ্রেপ্তারদের মধ্যে দুইজন অস্ত্রের বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।”

দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ‌্য প্রকাশ করা হবে বলে মুফতি মাহমুদ জানিয়েছেন।