২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ জেলায় নতুন ডিসি

নরসিংদী, শেরপুর, খাগড়াছড়ি, রংপুর ও সিলেটে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 04:19 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

পাঁচ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

খাগড়াছড়ির ডিসি মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে রংপুরে এবং রংপুরের ডিসি মো. রাহাত আনোয়ারকে সিলেটে বদলি করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রাশেদুল ইসলামকে খাগড়াছড়ি, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মল্লিক আনোয়ার হোসেনকে শেরপুর এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব সুভাষ চন্দ্র বিশ্বাসকে নরসিংদীর ডিসি করেছে সরকার।

আলাদা আদেশে নরসিংদীর ডিসি আবু হেনা মোর্শেদ জামানকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক, সিলেটের ডিসি মো. জয়নাল আবেদীনকে স্থানীয় বিভাগের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং শেরপুরের ডিসি এফ এম পারভেজ রহিমকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক করা হয়েছে।