পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) মো. মনিরুল ইসলাম।
আছাদুজ্জামান বিদায়ী কমিটিরও সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক ছিলেন গাজীপুরের পুলিশ সুপার হারুণ অর রশিদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের তথ্য জানানো হয়।
এক বছরের জন্য গঠিত ১০১ সদস্যের এই কমিটিতে পাঁচজন করে সহ-সভাপতি এবং যুগ্ন সম্পাদক রয়েছেন।
কমিটিতে পাঁচ সহ-সভাপতি হলেন- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার, পুলিশের বিশেষ শাখার (রাজনৈতিক/ছাত্র-শ্রম) ডিআইজি মাহবুব হোসেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার দিদার আহম্মদ, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম এবং ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়।
পাঁচ যুগ্ম সম্পাদক হলেন- ডিএমপির উপ কমিশনার (কাউন্টার টেরোরিজম) প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির উপ কমিশনার রিফাত রহমান শামীম, ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার (ডিবি দক্ষিণ) মো. শহিদুল্লাহ, ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার (তেজগাঁও) ওয়াহিদুল ইসলাম এবং ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার (ডিবি পূর্ব) মো. আসাদুজ্জামান।
কোষাধ্যক্ষ হয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (কাউন্টার টেরোরিজম) আমিনুল ইসলাম এবং সহ-কোষাধ্যক্ষ হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আক্তার হোসেন (আইজিপির স্টাফ অফিসার)।
সাংগঠনিক সম্পাদকসহ মোট ৩০টি সম্পাদকীয় পদ রয়েছে এই কমিটিতে। কার্যনির্বাহী সদস্য রয়েছেন ৭১জন।
