বিএসটিআইয়ে নতুন ডিজি
জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হাসিব।
রোববার তিনি বিএসটিআইয়ে যোগ দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইংরেজি সাহিত্যের ছাত্র সাইফুল বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন।
