২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘বিম্ব’

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার গ্যালারি জুম এ শুরু হয়েছে শিল্পী লুবনা চর্যার তৃতীয় একক চিত্র প্রদর্শনী ‘বিম্ব’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 11:52 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন হয়, প্রদর্শনী শেষ হবে আগামী ১৭ই নভেম্বর।

সোমবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।রোববার সাপ্তাহিক বন্ধ।

ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী লুবনা জানান, এবারের প্রদর্শনীতে তিনি কাজ করেছেন নিঃসর্গ, শহর, শহরের জীবন নিয়ে। এছাড়াও প্রদর্শনীতে তার আরও কিছু টুকরো কাজ স্থান পেয়েছে।

তিনি চারপাশের যা কিছু দেখেন সেগুলোকে নিজের মতো করে ভেবে ছবি আঁকেন এবং শেয়ার করতে চান অন্যদের সঙ্গে। স্টাইল, রঙের ট্রিটমেন্ট, কম্পোজিশন একান্তই তার নিজের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় লুবনা চর্যা বলেন, “ছবি আঁকার পাশাপাশি ভালোবাসি কবিতা লিখতে। এ কারণেই ছবিগুলোও কবিতার মতো ভাবতে শেখায় আমাকে। এই ছবিগুলো সে চিন্তা -ভাবনারই প্রতিনিধিত্ব করে।”

স্বশিক্ষিত এই শিল্পী চিত্রকলাকে মনে করেন নিজেকে উপস্থাপনের একটি মাধ্যম হিসেবে।

“শুধু ছবি আঁকার জন্যই আমি ছবি আঁকি না। আমি চাই আমার ছবির ভাবনা ও উপস্থাপন মানুষকে ভাবিত করুক কবিতার মতো। আমি সবসময় চেষ্টা করি- প্রতিটি ছবিতে আলাদা আলাদা গল্প উপস্থাপন করতে।”