২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড নিয়ে প্রশ্ন হাই কোর্টের

যশোরের চৌগাছায় মাদক সেবনের দায়ে দোষি সাব্যিস্ত করে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ড দেওয়ার ঘটনা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 08:26 PM

Updated : 12 Apr 2022, 03:15 AM

একইসঙ্গে ‘ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯’ এর ব্যত্যয় ঘটিয়ে কারাদণ্ড দেওয়ার এই ঘটনা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে।

যশোরের পুলিশ সুপারকে ২৭ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এ রুল দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, চৌগাছার ইউএনও, ওসিকে চার সপ্তাহের মধ্যেি রুলের জবাব দিতে হবে।

সোমবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘দুই বছরের কারাদণ্ড’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন নজরে আসার পর আদালতের এই আদেশ আসে।

রোববার মাহবুবুর রহমান টিটো (২৩) নামের এক যুবককে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেন চৌগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস পারভিন।

এই ঘটনার বিষয়ে ইউএনওকে তার বক্তব্য লিখিতভাবে আগামী ২৭ নভেম্বরের মধ্যে দাখিল করতে বলেছে হাই কোর্ট। 

মাহবুব বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছে। মাহবুবের বাড়ি চৌগাছা উপজেলার জিয়লবাড়ি গ্রামে।

এর আগে সম্প্রতি টাঙ্গাইলে ভ্রাম্যামাণ আদালতে দেওয়া এক দণ্ড নিয়েও সংশ্লিষ্টদের ব্যা খ্যাল চেয়েছিল হাই কোর্ট।

পুরনো খবর:

এমপিকে নিয়ে মন্তব্যে দণ্ড: ইউএনও-ওসির বিষয়ে আদেশ ১৮ অক্টোবর