হাসান আজিজুল হকের সঙ্গে পুরস্কার পাচ্ছেন স্বকৃত নোমান
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সঙ্গে স্বকৃত নোমানকে এ বছর ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার’র জন্য মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলা একাডেমির সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ বছরের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
প্রবীণ ও নবীন কথাসাহিত্যিকদের অনুপ্রাণিত করতে গত বছর থেকে এই পুরস্কার চালু করা হয়। প্রথমবার পুরস্কার উঠেছিল কথাসাহিত্যিক শওকত আলী ও সাদিয়া মাহজাবীন ইমামের হাতে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,সাহিত্যে সামগ্রিক অবদানের জন্যকথাশিল্পী হাসান আজিজুল হককেএবং নবীন সাহিত্যিক হিসেবে স্বকৃত নোমানকে এই পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে।
পুরস্কার হিসেবে হাসান আজিজুল হককে পাঁচ লাখ এবং নোমানকে এক লাখ টাকা দেওয়া হবে। এছাড়া দুজনকেই ক্রেস্ট ও সনদ দেওয়ার পাশাপাশি উত্তরীয় পরানো হবে।
আগামী ১২ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম এবং এক্সিম ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব চ্যাটার্জি উপস্থিত ছিলেন।
