২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত নজরুল ভবনের নকশা দেখলেন প্রধানমন্ত্রী

ধানমণ্ডিতে প্রস্তাবিত নজরুল ভবনের নকশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 05:17 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

বুধবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নতুন ভবনের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন স্থপতি ইকবাল হাবিব ও ইসতিয়াক জহির।

এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইমেরিটাস রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, সংস্কৃতি সচিব আক্তারি মমতাজ।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনায় প্রস্তাবিত আটতলা ভবনের বৈশিষ্ট্য ও সুযোগ-সুবিধার কথা তুলেন দুই স্থপতি।

“এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনা দেন।”

স্থপতি ইকবাল হাবিব জানান, ধানমন্ডির পুরাতন ২৮ নম্বরে নজরুল ইনস্টিটিউটের এখনকার পাঁচ তলা ভবনটি ছয়তলা করা হবে এবং নতুন আটতলা কমপ্লেক্স ভবনের প্রস্তাব করা হয়েছে।