বিমানযাত্রীর পেটে চার হাজার ইয়াবা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দাদের হাতে আটক এক যাত্রীর পাকস্থলি থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধারের চেষ্টা করছেন চিকিৎসকরা।
ওই যাত্রীর নাম তাসনিম ফকরুল (৩০), তার বাবা টেকনাফের আব্দুল আমিন।
রোববার দুপুর পৌনে ১টার দিকে ফকরুল নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজার হয়ে ঢাকা আসেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহপরিচালক মইনুল খান বলেন, তাদের ধারণা ওই ইয়াবা মিয়ানমার থেকে টেকনাফ দিয়ে ঢাকায় আনা হয়েছে।
১০০টি করে ৪০টি পলিথিনে মোড়ানো প্যাকেট বিশেষ কায়দায় মুখ দিয়ে পেটে ঢুকিয়েছে বলে ফকরুল জানিয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান রাত ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে র্যাবের সহযোগিতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
স্বাভাবিকভাবে বের করা সম্ভব না হলে অস্ত্রোপচার করে সেগুলো বের করা হবে বলে জানান তিনি।
