গুলশানের হাজার টেলিফোন সাময়িক বন্ধ হচ্ছে
টেলিফোন কেবিনেট স্থানান্তরের জন্য রাজধানীর গুলশানের নিকেতন এলাকার ১ হাজার ২৪২টি ল্যান্ডফোন সাময়িক বন্ধ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
“এর ফলে কেবিনেটগুলোর আওতায় ১৪০০ জোড়া কেবলের মাধ্যমে নিকেতন এলাকায় চলমান ১ হাজার ২৪২টি টেলিফোন সাময়িক বন্ধ থাকার সম্ভাবনা আছে।”
এক সপ্তাহের মধ্যে কেবিনেট স্থানান্তরের কাজ শেষ করে টেলিফোনগুলো পুনরায় চালু করা সম্ভব হবে বলে জানিয়েছে বিটিসিএল।
