ফাহিম মুনয়েমকে বনানীতে দাফন
মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফাহিম মুনয়েমকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার জুমআর নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তৃতীয় দফা নামাজে শেষে বিকাল সাড়ে ৩টার দিকে তার দাফন হয়।
এসময় তার স্ত্রী ও তিন ছেলেসহ আত্মীয়-স্বজনসহ সহকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগেসকাল সাড়ে ১০টায় প্রথম নামাজে জানাজা হয় জাতীয় প্রেস ক্লাবে। এরপর তার মরদেহ নিজের কর্মস্থল বনানীর মাছরাঙ্গা টেলিভিশনের কার্যালয়ে নেওয়া হয়।
বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশানের বাসায় ফাহিম মুনয়েমের মৃত্যু হয়।
