২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বন্ধুর ইটের আঘাতে’ যুবকের মৃত্যু

রাজধানীর ওয়ারীতে ইটের আঘাতে এক যুবক মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 05:34 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

আল আমিন (২২) নামে ওই যুবককে তার বন্ধু জনি ইট দিয়ে আঘাত করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।  

ডিএমপির ওয়ারি থানার এএসআই মো. মনিরুজ্জামান বলেন, “সোমবার রাত ১২টার দিকে ওয়ারির সালাউদ্দিন হাসপাতালে সামনে রাস্তায় আল আমিনকে তার বন্ধু জনি মাথায় ইট দিয়ে আঘাত করে।”

গুরুতর আহত আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার ভোরে তার মৃত্যু ঘটে।

এএসআই  মনিরজ্জামান বলেন, “দুজনই টোকাই এবং মাদক সেবক। ঘটনার পর জনিকে গ্রেপ্তার করা হয়েছে।”

এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে বলে তিনি জানান।