২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনি শার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের শার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসুফ রামাদান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 03:44 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বুধবার গণভবনে এই সাক্ষাতে তাদের মধ্যে দুই দেশের ‘স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে’ আলোচনা হয় বলে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী ফিলিস্তিনের শার্জ দ্য অ্যাফেয়ার্সকে সে দেশের মানুষের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা জানান।

“দুই দেশের বাণিজ্য বিষয়ক আলোচনায় রামাদান বাংলাদেশের বাজারে ফিলিস্তিনের পণ্য শুল্কমুক্ত সুবিধা দেওয়ার অনুরোধ জানান।”

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র আরবি অনুবাদ প্রকাশের বিষয়েও এ সময় আলোচনা হয় বলে প্রেস সচিব জানান।