২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই মাছ ব্যবসায়ীকে সাজা

জাটকা ইলিশ এবং জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির দায়ে রাজধানীতে দুই মাছ ব্যবসায়ীকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 07:08 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ এ অভিযোনে নেতৃত্ব দেন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মধ্যবাড্ডার ‘সততা মৎস্য আড়ৎ’ নামে একটি মাছের দোকানে অভিযান চালিয়ে জাটকা বিক্রির দায়ে শাহজালাল (৩২) নামে এক মাছ ব্যবসায়ীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একই সঙ্গে তার দোকান থেকে একশ কেজি জাটকা জব্দ করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এরপরেই মেরুল বাড্ডার বাজারে ‘সোনার বাংলা মৎস্য আড়ৎ’ নামে অরেকটি দোকানে অভিযান চালিয়ে জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়।

পরে সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ী মো. মিজবা মীনাকে (২৪) একবছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।