২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরস্কৃত করা হবে নারী পুলিশ সদস্যদের

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো নারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অপরাধ বিষয়ক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 09:25 PM

Updated : 20 Aug 2022, 12:15 PM

মহা-পুলিশ পরিদর্শক একেএম শহীদুল হকের উদ্যেগে ‘বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড ২০১৬’ দেওয়া হবে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানান ডিআইজি মিলি বিশ্বাস।  

পুলিশ সদর দপ্তরে অয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রথমবার ছয়টি ক্যাটাগরিতে ৩৩ জনকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

ক্যাটাগরিগুলো হচ্ছে- ‘বাংলাদেশ পুলিশ লিডারশিপ অ্যাওয়ার্ড’; ‘এক্সেলেন্স ইন অ্যাক্ট’; ‘মেডেল অব কারেজ’; ‘কমিউনিটি সার্ভিস’; ‘পিসকিপিং মিশন স্পেশাল অনার অ্যাওয়ার্ড’ এবং ‘এন্টারপ্রেনার উইমেন অর্গানাইজেশন অব দ্য ইয়ার’।

প্রতিবছর এই পুরস্কার দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “৩১ মার্চ সন্ধ্যায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।”

অনুষ্ঠঅনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি থাকবেন।

পুরস্কারের জন্য এরই মধ্যে নারী পুলিশ সদস্যদের বাছাই সম্পন্ন হয়েছে বলে জানান মিলি বিশ্বাস।