২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোতালিব প্লাজায় অগ্নিকাণ্ড

ঢাকার হাতিরপুলে মোতালিব প্লাজার চতুর্থ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 11:09 AM

Updated : 11 Oct 2022, 07:59 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল পৌনে ১০টার দিকে বহুতল ওই ভবনে আগুন লাগার খবর পান তারা।

এরপর ফায়ার ব্রিগেডের ১৫টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা। তবে ব্যবসায়ীরা বলেছেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে থাকতে পারে।

এ ঘটনায় কেউ আহত হননি বলে আতাউর রহমান জানিয়েছেন।

১৭ তলা মোতালিব প্লাজার প্রথম থেকে পঞ্চম তলা পর্যন্ত মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের মার্কেট। ষষ্ঠ তলায় কমিউনিটি সেন্টার এবং সাত তলা থেকে ১৭ তলা পর্যন্ত রয়েছে আবাসিক ফ্ল্যাট।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই ওহিদুজ্জামান জানান, চতুর্থ তলার মোবাইল এক্সেসরিজের কোনো দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বেলা ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।”

মোতালিব প্লাজা ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে। দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ধারণা করছি, চতুর্থ তলার ফরিদ টেলিকম থেকে আগুনের সূত্রপাত হয়।”