২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

একত্রিশতম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 09:08 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

শুক্রবার গঠিত ওই কমিটিতে এফএম ফয়সাল সুমন সভাপতি ও আনিচ উদ্দিন মিঠু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩১ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠনের কথা জানানো হয়।

কমিটিতে সহসভাপতি পদে সাইফুল ইসলাম মিলন, ‍যুগ্ম সম্পাদক সামসুজ্জামান বাবু ও সাজ্জাদ ইবনে রায়হান, সাংগঠনিক সম্পাদক আহসান খান রবিন, দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, আইন সম্পাদক নাজমুল হাসান ফিরোজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী শাহনেওয়াজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মৃত্যুঞ্জয় দে সজল রয়েছেন।

সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক ইয়াসমিন সাইকা পাশা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মারুফা জামাল, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান ফেরদৌস এবং রাহুল পাটোয়ারী অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন আহসানুজ্জামান রুবেলসহ ১৬ জন।