ঢাকায় ঘরে আগুনে পরিবারের ৩ জন দগ্ধ
রাজধানীর গ্রীনরোডের একটি বাসায় আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
এরা হলেন- ওয়ান ব্যাংকের কর্মকর্তা আরমানুজ্জামান (৪২), তার স্ত্রী ঢাকা কলেজের শিক্ষিকা আফরোজা পারভীন (৩৫) এবং তাদের ছেলে ত্রিমান (৫)।
শনিবার রাত পৌনে ১০টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস জানান।
তিনজনেরই মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে বলে জানান তিনি।
গ্রীনরোডের ২৮/১ নম্বর ছয়তলা ভবনের সবচেয়ে উপরের তলায় তারা থাকেন জানিয়ে এএসআই সেন্টু বলেন, “গ্যাসলাইনের পাইপের লিক থেকে বাসায় আগুন ধরেছে বলে ধারণা করা হচ্ছে।”
