২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারে ইয়াবাসহ আটক ৩

রাজধানীর পুরান ঢাকা থেকে সাড়ে ১৬ হাজার ইয়াবাসহ তিন জনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 06:35 PM

Updated : 20 Aug 2022, 11:28 AM

এরা হলেন- মোস্তাক আহমেদ (৩২), মো. মাসি আলম (৪৭) ও মো. ওয়াহিদ (৪০)।

বৃহস্পতিবার মধ্য রাতে চকবাজারের পোস্তা এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে র‌্যাব-২ এর একটি দল পোস্তার এক ভবনের চার তলার ফ্ল্যাট থেকে ১৬ হাজার ৬৫০টি ইয়াবা ও নগদ ৪৬ হাজার টাকাসহ ওই তিন জনকে আটক করে।

এদিকে শুক্রবার ভোরে র‌্যাব-৪ এর একটি দল সাভারের বালিয়াপুরের একটি ফিলিং স্টেশনের সামনে থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ চার জনকে আটক করেছে।

এরা হলেন- রেজাউল ইসলাম, রফিকুল ইসলাম খাদেম, লতিফ হোসেন ও রাহাত হোসেন।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে ইংরেজি নববর্ষের বিশেষ চাহিদার জন্য যশোর থেকে ফেনসিডিলগুলো আনার কথা জানিয়েছে বলে র‌্যাব জানায়।