আসমা কিবরিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী চিত্রশিল্পী আসমা কিবরিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা মৃত্যুতে দেশ একজন একজন সমাজেসেবী ও গুণী শিল্পীকে হারাল।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় বলা হয়, তিনি আসমা কিবরিয়ার আত্মার শান্তি কামনা করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
১৯৩৭ সালে জন্ম নেওয়া আসমা চিত্রকলা নিয়ে লেখাপড়া করেন নিউ ইয়র্কের উন আর্ট স্কুল ও ওয়াশিংটনের কোরকোরান স্কুলে। ব্যাংককসহ বিভিন্ন শহরে এ পর্যন্ত তার দশটি একক প্রদর্শনী হয়েছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভা শেষে ফেরার সময় গ্রেনেড হামলায় নিহত হন আসমার স্বামী সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া।
স্বামীর হত্যার বিচারের দাবিতে আট বছর আগে ‘শান্তির জন্যে নীলিমা’ শীর্ষক এক প্রতিবাদ কর্মসূচির সূচনা করেছিলেন আসমা কিবরিয়া; যা সে সময় আলোচনায় আসে।
