২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আবার শিশু নির্যাতন

খুলনা শহরের ইসলামনগরের এক শিশুকে মারপিট করে তার চুল কেটে নেওয়ার খবর দিয়েছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 12:02 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

সোমবার রাতে এই মারধরের শিকার রবিউল ইসলাম রাঙ্গা (১০) ইসলাম নগর এলাকার আলতাফ সরদারের ছেলে বলে জানিয়েছেন হরিণটানা থানার ওসি মো. মিজানুর রহমান।

তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে রাঙ্গা ইসলামনগর এলাকার নাজিমুদ্দিনের বাড়ির গাছ থেকে ফুল ছিঁড়লে নাজিমুদ্দিন ও তার স্ত্রী তাকে বেধড়ক মারপিট করে এবং চুল কেটে নেয়।

“খবর পেয়ে পুলিশ রাঙ্গাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে।”

বিষয়টি তদন্ত করে মামলা করা হবে বলে জানান ওসি।

গত ৩ অগাস্ট এই নগরীতে ১২ বছর বয়সী অপর শিশু রাকিব হত্যার ঘটনা ব্যাপক আলোচিত হয়। যানবাহনে হাওয়া দেওয়ার কমপ্রেশার দিয়ে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় রাকিবকে। আগামী ৮ নভেম্বর ওই মামলা রায় ঘোষণার কথা রয়েছে।