২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট ভাইয়ের লাঠির আঘাতে মৃত্যু

বসতভিটার দখল নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে ছোট ভাইয়ের লাঠির আঘাতে এক বৃদ্ধের মুত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 12:29 AM

Updated : 22 Aug 2022, 01:43 PM

শুক্রবার সকালে গোলাম মোস্তফা (৬৮) আহত হন। সন্ধ্যায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক দুলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে বুলাকিপুর ইউনিয়নের বিন্যাগাড়ী গ্রামের গোলাম মোস্তফার সঙ্গে বসতভিটার দখল নিয়ে ছোট ভাই লাল মিয়ার ঝগড়া বাধে।

“এক পর্যায়ে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে লাল মিয়ার লাঠির আঘাতে গোলাম মোস্তফা গুরুতর আহত হন।”

সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাতেই লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।