২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তিতে পুনর্বহাল মরিশাসের হাই কমিশনার

মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো.আব্দুল মান্নান হাওলাদারকে একই পদে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 10:09 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

তার অবসরোত্তর ছুটি (পিআরএল)বাতিল করে আগামী ৫ নভেম্বর থেকে দুই বছরের চুক্তিতে মরিশাসের হাই কমিশনার নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আলাদা আরেক আদেশে সরকারের সচিব মান্নানকে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে এক বছরের পিআরএল মঞ্জুর করা হয়।

১৯৮১ ব্যাচের কর্মকর্তা মান্নানের আগামী ৪ ডিসেম্বর পিআরএলে যাওয়ার কথা ছিল।