২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় যুবলীগের সংঘর্ষ, আহত ২৪

ভোলার মনপুরা উপজেলায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 08:27 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

মঙ্গলবার দুপুরে মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ ঘাটে এই সংঘর্ষ বাধে বলে জানান মনপুরা থানার ওসির দায়িত্বে থাকা এসআই মোহাম্মদ আলী।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এসআই মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে মনপুরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন হাওলাদার (৩৫) ও উপজেলা যুবলীগের সদস্য মো. শাহাবুদ্দিনের (৩৩) মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।

Image
ভোলার মনপুরায় মঙ্গলবার যুবলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়

ভোলার মনপুরায় মঙ্গলবার যুবলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়

“পরে তাদের দুপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

এ ঘটনায় এখনও কোনো পক্ষ মামলা করেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান এসআই মোহাম্মদ আলী।

আহতদের মধ্যে রয়েছেন লিটন হাওলাদার, তার ভাই মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার (৪০), ইউনিয়ন পরিষদের চার সদস্য আমানত উল্লাহ আলমগীর (৪০), মো. মোস্তফা (৩৬), রুহুল আমিন (৫০) ও মো. মিজান (৩০)।

আহত অন্যরা হলেন আলাউদ্দিন মিস্ত্রি (৪৫), আ. আজিজ (৩২), অলি (৪৭), নিপুর (৩৫), কামরুল (৩০), মমিন (৩৩), সামছুদ্দিন (২৮), ওসমান (৩৫), নোমান (৩০), শরীফ (২৮), জুয়েল (২৮), রুবেল (২২), কামরুল (২৫), বাসেত (৩৫), বিপ্লব (৩০), বাবুল (২০) ও নাহিদ (২২), সামছুদ্দিন (৩০)।