শেরপুরের প্রাকৃতিক বন সংরক্ষণের দাবি
পাহাড় কাটা বন্ধ করে প্রাকৃতিক বন সংরক্ষণ ও সুরক্ষার দাবি জানিয়েছেন শেরপুরবাসী।
‘জনউদ্যোগ’ নামে একটি সংগঠন সোমবার শেরপুরের জেলা প্রশাসক ও সহকারী বন সংরক্ষক বরাবর এ সংক্রান্ত সাত দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে।
জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, শেরপুরে পাহাড়জুড়ে শাল-গজারির প্রাকৃতিক বন রয়েছে। বন দখল, পাহাড় কাটা ও পাহাড়ি টিলায় সবজি চাষসহ নানাভাবে এসব প্রাকৃতিক বন ধ্বংস করা হচ্ছে।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান জনউদ্যোগের আহ্বায়ক।
স্মারকলিপি প্রদানকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও জনউদ্যোগের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার বিস্তৃত এলাকায় পাহাড়ি টিলাজুড়ে শাল-গজারীর প্রাকৃতিক বন প্রাকৃতিক রয়েছে।
