২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পাসপোর্ট ও ভুয়া ভিসাসহ আটক ১

সিলেটের দক্ষিণ সুরমা থেকে পাসপোর্ট ও ভুয়া ভিসাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি পাসপোর্ট জালিয়াতি চক্রের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 02:04 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

র‌্যাব ৯ এর  মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাইনউদ্দিন জানান, শনিবার ভোরে দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে মোহম্মদ আলীকে (৪৬) আটক করা হয়।

তিনি ওই এলাকার মৃত ইসহাক আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এএসপি বলেন, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম সংগঠক হিসেবে কাজ করছেন।

“তার কাছ থেকে ১৬টি বাংলাদেশি ও একটি ব্রিটিশ ভুয়া পাসপোর্ট এবং বিভিন্ন দেশের ১২টি জাল ভিসা ও বেশকিছু কাগজপত্র জব্দ করা হয়েছে।”

এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলবে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।