বিডিবিএল ব্যাংকে অগ্নিকাণ্ড
ঢাকার কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা ১১টার দিকে ওই ভবনের পাশে বিদ্যুতের একটি খুঁটি থেকে তৃতীয় তলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মো. মাহমুদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই ভবনটি ১৯ তলা। আগুন ধরেছিল ভবনের তিন তলায়। বিদ্যুতের খুঁটি থেকে আগুনের সূত্রপাত।”
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি।
