যশোরে বজ্রপাতে ২ জনের মৃত্যু
যশোর সদরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ৩টার দিকে ললিতাদহ মাঠে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন সদরের কাশিমপুর ইউনিয়নের ডহেরপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে রাশেদ হোসেন (৩০) ও শমসের উদ্দিনের ছেলে আইয়ুব হোসেন (৪৫)।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা স্থাণীয়দের বরাত দিয়ে জানান, মাঠে গাছ কাটার সময় বজ্রপাতে এদের মৃত্যু হয়।
তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় বলে জানান তিনি।
