ঈদে রাজধানীতে থাকবে ১২ হাজার পুলিশ: ডিএমপি
রাজধানীতে ঈদের ছুটিতে নিরাপত্তায় ১২ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “নগরবাসীর সার্বিক নিরাপত্তায় ১০ হাজার পোশাকধারী, ২ হাজার সাদা পোশাকে পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।”
এছাড়া অন্যান্য আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার কাজ করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
কোন হুমকি বা সন্ত্রাসী হামলার আশঙ্কায় এত পুলিশ নিয়োজিত করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “নগরবাসীর নিরাপত্তাই আমাদের প্রথম উদ্যোগ। তাদের নিরাপত্তা দিতেই আমাদের এই পুলিশ মেতায়েন। বাড়তি কোন হুমকির বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।”
ডিএমপিতে ২৫ হাজার ৫শ’ পুলিশ সদস্য রয়েছে। কিছুদিন আগে ৭ হাজার ১৩৯টি পদ সৃষ্টি করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে এক হাজার ১৭১ পুলিশ সদস্য পদান্নোতি দেওয়া হয়েছে।
