টেকনাফে ২ ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে দুই ‘মানবপাচারকারীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার টেকনাফের শাহ পরীর দ্বীপ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার মৃত আবুল হাশেমের ছেলে আবু তাহের (৫০) ও মৃত আবুল হোসেনের ছেলে করিম উল্লাহ (৪২)।
দুজনেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী বলে জানান ওসি।
তিনি বলেন, মানবপাচার বিরোধী অভিযান শুরুর পর থেকে তাহের ও করিম পলাতক ছিলেন। সম্প্রতি তারা এলাকায় ফিরলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
