২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯ ও ২০ সেপ্টেম্বরের পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণে আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ দেওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 07:36 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো.ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বরের অনুষ্ঠেয় ২০১৪ সালের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ (বিশেষ) পরীক্ষা আগামী ২ নভেম্বর,  ২০১৪ সালের বিএড (সম্মান) প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এছাড়া ২০১৪ সালের বিবিএ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা ২০ সেপ্টেম্বরের পরিবর্তে ১১ অক্টোবর এবং বিএসসি ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পার্ট-১, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

তবে অন্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd ও  www.nubd.info থেকে জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।