বান্দরবানে গৃহকর্মী ধর্ষিত, গ্রেপ্তার ১
বান্দরবানের থানছি উপজেলায় এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার শহরের নিউ গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বান্দরবান থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন।
গ্রেপ্তার মংবাচিং মারমা (২৬) ওই এলাকার ক্যচিং মারমার ছেলে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নতুন ব্রিজ এলাকায় ওই কিশোরী ধর্ষিত হয় বলে জানান ওসি।
ওই কিশোরীকে ব্যক্তিগতভাবে চেনেন জানিয়ে থানছি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা বলেন, “ওই কিশোরী তার ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিল। সেখান থেকে মালিকের বাসায় ফেরার পথে দুই যুবক তাকে ধর্ষণ করে।”
এ ব্যাপারে বান্দরবান সদর থানায় মামলা হয়েছে এবং আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা আমির হোসেন।
