কমলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি
২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন ফি কমিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবেদন ফি ৩০০ টাকা থেকে কমিয়ে ২৫০ টাকা করা হয়েছে বলে জানানো হয়।
আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
