রাজধানীতে ৪৯টি কচ্ছপ উদ্ধার, গ্রেপ্তার ২
রাজধানীতে একটি প্রাইভেটকার থেকে ৪৯টি কচ্ছপসহ দুই জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ।
দক্ষিণখান থানার ওসি শামীম অর রশিদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণখান আজমপুরকাঁচা বাজার এলাকায় চেকপোস্টে একটি প্রাইভেট কার তল্লাশি করার সময় ৫টি লাগেজ দেখে সন্দেহ হয়।
পরে সেগুলো খুলে ৪৯টি কচ্ছপ পাওয়া যায়।
এ ঘটনায় ওই গাড়িতে থাকা চালক হালিম এবং শাহিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
তারা এসব কচ্ছপ বিমানবন্দরে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।
