২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষক হত্যায় যুবকের ফাঁসি

জমির বিরোধে কৃষককে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে ময়মনসিংহের একটি আদালত।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 06:34 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বুধবার ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ জহিরুল কবির এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত সোহেল খান (৩৫) তারাকান্দা উপজেলার পানিহাটা খা পাড়া গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে ময়মনসিংহ জেলা আদালত পুলিশের পরিদর্শক নওজেশ আলী মিয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০৮ সালের ৫ অক্টোবর কৃষক মঞ্জুরুল ইসলামকে কুপিয়ে আহত করে সোহেল খান।

ঘটনার পরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

“এ ঘটনায় নিহতের ছোট ভাই সাদিকুর রহমান তারাকান্দা থানায় তিন জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় যুবক সোহেলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।”