২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ঢাকার সাভারে নদী থেকে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 04:51 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বুধবার উপজেলার হেমায়েতপুরে বংশী নদী থেকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের (২৫) অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয় বলে জানান সাভার মডেল থানার এএসআই নাছির উদ্দিন শেখ।

তিনি বলেন, হেমায়েতপুরে হলমার্ক গ্রুপের পেছনে বংশী নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

“নীল রংয়ের জিন্স প্যান্ট ও হলুদ রংয়ের শার্ট পরা ওই যুবকের মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”

তাকে অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা লাশটি নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা এএসআই নাছিরের।