২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

মাগুরায় শ্যালো ইঞ্জিন চালিত ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার জন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 04:30 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বুধবার সকালে মাগুরা-শ্রীপুর সড়কের আঠারখাদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মাগুরা সদর থানার এসআই তৌহিদুর রহমান জানান।

নিহত কাজল রেখা (৩৫) ওই এলাকার গ্রামের আবদুস শুকুরের স্ত্রী।।

আহতদের মধ্যে একজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই তৌহিদুর বলেন, আঠারখাদা মঠবাড়ি এলাকায় শ্রীপুরমুখী ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী কাজলের মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য কাজলের লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।