দিনাজপুরে পাটকলে মেশিনে পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে একটি পাটকলের মেশিনে কাপড় ও চুল পেঁচিয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে হিলির আরনু জুট মিলের এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিউটি বেগম (৩৫) উপজেলার বোয়ালদাড় গ্রামের আব্দুল খায়ের আলীর স্ত্রী।
হাকিমপুর থানার ওসি মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিওেফার ডটকমকে জানান, কাজ করার সময় বিউটির মাথার কাপড় ও চুল মেশিনে পেঁচিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে বলে জানান তিনি।
