২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পেট্রোল বোমাসহ ইমাম আটক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির উপকরণসহ এক ইমামকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2015, 02:06 PM

Updated : 25 Apr 2022, 01:47 PM

বুধবার বেলা ১১টার দিকে বারুহাস ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে তাড়াশ থানার উপ-পরিদর্শক অনুজ কুমার সরকার জানিয়েছেন।

আটক জিয়াউর রহমান (৩৫) ওই গ্রামের জামে মসজিদের ইমাম।

এ সময় তার কাছ থেকে তিনটি পেট্রোল বোমা, নাইট্রিক এসিড ও গান পাউডার উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই অনুজ।

তিনি বলেন, গোপন খবর পেয়ে ওই ইমামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।