পদ্মায় সাড়ে ৯ মণ ওজনের শাপলা মাছ
ফরিদপুরে পদ্মা নদী থেকে সাড়ে নয় মণ ওজনের একটি শাপলা মাছ পাওয়া গেছে।
মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মোমনি খাঁর হাটের মজলিশপুর গ্রামের নদী থেকে মাছটি পাওয়া যায়।
পদ্মা নদী থেকে পাওয়া সাড়ে নয় মণ ওজনের শাপলা মাছ
সকালে ৪০ হাজার টাকায় আতিয়ার ও ইকবাল মাছটি তার কাছে বিক্রি করেন। পরে মাছটি কেটে ৮২ হাজার টাকায় বিক্রি করেন বলে জানান মজিবর।
গোলাকৃতির মাছটির নিচের দিক সাদা ও উপর দিক কালচে রঙের।
