২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকিং করে শিয়াল নিধন, নির্বিকার প্রশাসন

রাজশাহীর বাগমারায় কয়েকজনকে কামড়ে আহত করার পর মাইকিং করে শিয়াল নিধনে নেমেছে এলাকাবাসী।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 07:04 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

মঙ্গলবার সকাল থেকে উপজেলার নরদাশ, সোনাডাঙ্গা ও দ্বীপপুর ইউনিয়নে মাইকিং করে শিয়াল মারা জন্য লোক জড়ো করা হয়।

নরদাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ মাস্টার জানান, তিনটি ইউনিয়ন থেকে প্রায় দুই হাজার মানুষ লাঠিসোটা নিয়ে এলাকার বিভিন্ন জঙ্গলে হানা দিয়ে দুপুর পর্যন্ত পাঁচটি শিয়ালকে পিটিয়ে হত্যা করেছে।

কয়েকদিন আগে ১২টি শিয়াল হত্যা করা হয় বলে জানান তিনি।

ইউপি চেয়ারম্যান রশীদিআরও বলেন, গত এক সপ্তাহে ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামসহ এর আশপাশের গ্রামের শিয়ালের আক্রমণে প্রায় অর্ধশত লোক আহত হয়েছে। এর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়ে।

“এর প্রেক্ষিতে তিনটি ইউনিয়নে মাইকিং করে শিয়াল নিধনে নামে। তারা জঙ্গলে জঙ্গলে হানা দিয়ে শিয়াল পিটিয়ে হত্যা করছে।”

এক সপ্তাহ ধরে এ ঘটনা চললেও নীরব প্রশাসন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুভাষ চন্দ্র পন্ডিত শিয়াল হত্যাকে সমর্থন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এডিস ভাইরাসে আক্রান্ত শিয়ালে কামড়ালে বিভিন্ন রোগ ছড়াতে পারে। শিয়ালকে যেহেতু ভ্যাকসিন দিতে পারছি না তাই মেরে ফেলাই ভালো।”