২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে তিনতলা ভবনে অগ্নিকাণ্ড

চাঁদপুর শহরে এক স্কুল শিক্ষকের বাসায় আগুন লেগে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে, তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 06:27 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

মঙ্গলবার মিশন পাড়া এলাকায় তিনতলা ভবনের তৃতীয় তলায় মিশন স্কুলের শিক্ষক কনিকা রানী দাসের বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে।

চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিস কর্মী দেলোয়ার হোসেন জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বেলা সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে, তার আগেই ঘরের রিফ্রিজারেটর, টেলিভিশনসহ আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

তিন তলার বাসাটিতে কনিকা রানী ও তার স্বামী লিটন চন্দ্র দাস তাদের শিশু সন্তানকে নিয়ে ভাড়ায় থাকতেন। ঘটনার সময় তারা কেউ বাসায় ছিলেন না বলে ভবন মালিক শ্যামল ঘোষ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুহূর্তেই আগুন ছড়িয়ে সব মালামাল পুড়ে যায়। এতে আমার ভাড়াটিয়ার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

আগুনের সূত্রপাত বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস।