২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে অপহৃত স্কুলছাত্রী রাজশাহী থেকে উদ্ধার

গাজীপুরের টঙ্গী থেকে অপহরণের দুইদিন পর এক স্কুলছাত্রীকে রাজশাহীতে উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 04:54 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. আবুল বাশার জানান, সোমবার সকালে রাজশাহীর পবা উপজেলার দর্শণপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়।

তবে এ সময় ‘অপহরণকারী’ মো. জসিম উদ্দিন (২২) পালিয়ে গেছে।

টঙ্গী পাইলট হাই স্কুলের অষ্টম শ্রেণির ওই ছাত্রী গত ২২ অগাস্ট স্কুলে যাওয়ার পথে স্থানীয় বনমালা সড়ক থেকে অপহৃত হয়।

এসআই বাশার বলেন, জসিম মেয়েটির প্রতিবেশীদের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করে।বিভিন্ন সময় ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় জসিম। বিয়েতে রাজি না হওয়ায় কৌশলে মেয়েটিকে অপরণ করে নিয়ে যায়।

“এ ঘটনার পর ছাত্রীর বাবা বাদী হয়ে টঙ্গী থানায় অপহরণ মামলা দায়েরের পর সোমবার সকালে জসিমের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তালাবদ্ধ একটি ঘর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।”

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিম বাড়ি থেকে পালিয়ে গেছে বলে জানান তিনি।