আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি
একাদশ মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচিতে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানকে স্মরণ করবে তার দল ও পরিবার।
২০০৪ সালের ২১ অগাস্টে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আহত হয়ে তিন দিন পর হাসপাতালে মারা যান আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক আইভি।
মৃত্যুবার্ষিকীতে সোমবার সকালে বনানীতে আইভি রহমানের কবরে ফুল দেবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
বাদ আছর গুলশানের আইভি কনকর্ড টাওয়ারে মিলাদ ও দোয়া মাহফিল হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
