২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মা সেতুর ২৩ শতাংশ কাজ শেষ’

পদ্মা সেতুর ২৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 07:54 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

রোববার বিকালে পদ্মা সেতুর কাজ পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে। এ পর্যন্ত ২৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।অক্টোবরের শেষ ভাগেই মূল পাইলিংয়ের কাজ শুরু হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল পাইলিংয়ের কাজ উদ্বোধন করবেন বলে জানান তিনি।।

নাব্য সংকটের সঙ্গে পদ্মা সেতুর পাইলিং কাজের কোন সম্পৃক্ততা নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, নাব্য সংকট বিষয়ে নৌ মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তারা প্রয়োজনীয় ড্রেজিং করাবে।

আর পদ্মা সেতুর জন্য যে পাইলিং কাজ হচ্ছে তা থেকে নাব্য সংকট হচ্ছে না।সংকট সৃষ্টির কোন সুযোগও নেই বলে মন্তব্য করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে পদ্মা সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (পুনর্বাসন) মো. তোফাজ্জল হোসেনসহ পদ্মা সেতু সংশ্লিষ্ট বিভিন্ন প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।