২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়িতে ফেনসিডিল

যশোরে জাতীয় সংসদ সদস্য স্টিকার লাগানো প্রাইভেটকার থেকে ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 07:37 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

রোববার বিকালে যশোর-মাগুরা সড়কের খাজুরা এলাকায় এ ঘটনার সময় আটক করা হয়েছে প্রাইভেটকারের মালিককে।

গ্রেপ্তার ফিরোজ আলম লক্ষ্মীপুর সদরের দালালবাজার এলাকার নুরু মিয়ার ছেলে। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন।

খাজুরা পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদ জানান, বিকালে যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া খাজুরা বাজার এলাকায়  টহলের সময় জাতীয় সংসদ সদস্য স্টিকার লাগানো একটি প্রাইভেটকার থামার নির্দেশ দেয় পুলিশ। কিন্তু কারটি না থেমে মাগুরার দিকে চলে যায়। পরে খাজুরা বাজার থেকে সাত কিলোমিটার দূরে ব্যারিকেড দিয়ে গাড়িটি  (ঢাকা মেট্রো-গ-২৯-৯০৫২) আটক এবং তল্লাশি চালিয়ে সাতশ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।