বগুড়ায় রাস্তার পাশে নবজাতকের লাশ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার উপজেলা সদরে সড়কের পাশে লাশটি পাওয়া যায় বলে নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শওকত কবির জানান।
তাৎক্ষণিকভাবে ছেলে শিশুটির পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
পরিদর্শক শওকত জানান, শনিবার রাতে নবজাতকের লাশ পদ্মপুকুর পাড়ে কে বা কারা ফেলে রেখে যায়। রোববার সকালে স্থানীরা লাশটি দেখে পুলিশে খবর দেয়।
ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
