২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীতে যুবকের বস্তাবন্দি লাশ

নেত্রকোণার আটপাড়া উপজেলায় নদী থেকে এ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 03:56 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

আটপাড়া থানার ওসি ফারুখ আহম্মেদ জানান, উপজেলার ভরতোষী গ্রামে বিষনাই নদী থেকে অর্ধগলিত লাশটি উদ্ধারের পর রোববার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আনুমানিক ২০ থেকে ২২ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি বলেন, শনিবার সন্ধ্যার দিকে স্থানীয়রা নদীর তীরের দিকে বস্তাটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়।

“টিশার্ট ও প্যান্ট পরা ওই যুবককে দুই তিন দিন আগে হত্যার পর দুর্বৃত্তরা বস্তায় ভরে নদীতে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”