চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি
চোখ ও হৃদযন্ত্রের চিকিৎসার জন্য আট দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল সোয়া ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি।
লন্ডনের মুরফিল্ডস আই হাসপাতালে চোখের এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে হৃদযন্ত্রের চিকিৎসা করাবেন রাষ্ট্রপতি।
এর আগে গত মার্চে চিকিৎসার জন্য লন্ডন যান তিনি।
আগামী ৩১ অগাস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলে প্রেস সচিব জানিয়েছেন।
